ত্রিভুজ নেটওয়ার্ক
ত্রিভুজ নেটওয়ার্ক

ত্রিভুজ নেটওয়ার্ক RSS Feed
 
 
 
 

বিশ্বের প্রতিটি প্রান্তে বাংলা ভাষাকে ছড়িয়ে দিতে ত্রিভুজ নেটওয়ার্ক…

আপনি বাংলা ভালবাসেন? আপন ভাষায় মনের ভাব নিজের মত করে ব্যক্ত করতে চান? যদি উত্তর হ্যাঁ হয়ে থাকে তাহলে আপনি সঠিক যায়গাতেই আছেন। ত্রিভুজ নেটওয়ার্ক বাংলা ভাষাকে ছড়িয়ে দিতে এবং ওয়েবে আরো বেশী বেশী বাংলার চর্চা বাড়াতে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্যে ত্রিভুজ নেটওয়ার্কে সম্প্রতি একটি প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের আওয়াতায় বাংলা ভাষায়  ওয়েব সাইট ও ব্লগ তৈরিতে কারিগরি সহায়তা দেয়ার লক্ষ্যে একটি স্বেচ্ছাসেবক দল আভা টীম (আপন ভাষা টীম) তৈরি করছে। আপনি যদি বাংলা ভাষায় ওয়েব সাইট তৈরি বিষয়ে বিশেষ জ্ঞানের অধিকারী হয়ে থাকেন এবং ত্রিভুজ নেটওয়ার্কের অংশ হয়ে বাংলা ভাষা বিস্তারে অগ্রনী ভূমিকা রাখতে চান, তাহলে আজই যোগাযোগ করুন- trivuz@জিমেইল ডট কম

আভা টীম তৈরি হওয়ার আগ পর্যন্ত বাংলা সাইট তৈরিতে যেকোন ধরনের সহযোগীতা দিতে সবসময় আপনার পাশে ত্রিভুজ নেটওয়ার্ক। প্রয়োজনীয় জনবল ও সময় সুযোগের অভাবে আপাতত এই সুবিধা সীমিত পরিসরে দেয়ার প্রতিশ্রুতি রইলো। বাংলা সাইট/ব্লগ বিষয়ক যেকোন সাহায্যের জন্য নির্দ্বিধায় যোগাযোগ করুন- trivuz@জিমেইল ডট কম

ত্রিভুজ নেটওয়ার্কের সর্বশেষ খরাখবর ও বাংলা টুলগুলোর আপডেট জানতে জয়েন করুন- http://groups.google.com/group/trivuz

ত্রিভুজ প্যাড বেটা রিলিজ

বিভিন্ন সাইটে বাংলা লিখতে করতে গিয়ে অনেকেই বিপদে পড়েন। বিশেষ করে বন্ধুদের পিসি বা সাইবার ক্যাফেতে বসে কাজ করতে গিয়ে। আবার অনেক সাইটে বাংলা লেখার ব্যবস্থা নেই। এরকম যেকোন পরিস্থিতিতে ব্যবহার করার জন্য ত্রিভুজ প্যাড। এটি ব্যবহার করে আপনি যেকোন সাইটে যে কোন স্থান থেকে বাংলা লিখতে পারবেন । হোক তা বন্ধুর বাসায় অথবা কোন সাইবার ক্যাফে !!

এই সংস্করনে হাসিন হায়দারের ইউনিকোড ও ফোনেটিক লেয়াউট এবং মানচুমাহারার (সবুজ কুন্ড) প্রভাত লেআউট (যা হাসিন হায়দারের ফোনেটিক পার্সারের উপরে ভিত্তি করে তৈরি) এবং ভার্চুয়াল কীবোর্ড ব্যবহার করা হয়েছে যা বিনামূল্যে বিতরনযোগ্য। এটি একটি ওপেন সোর্স বাংলা টাইপিং টুল ।

আপনার যদি নিজের সাইট বা ব্লগ পেজ থেকে থাকে, তাহলে আপনি ইচ্ছে করলে ভিজিটরদের বাংলা লেখার সুবিধা দিতে ত্রিভুজ প্যাড ব্যবহার করতে পারেন । এর জন্য ওয়েব মাস্টারদের ব্লকের কোডটুকু কপি করে আপনার সাইটের সুবিধামত জায়গায় লাগালেই চলবে। (ব্লগ স্পট বা ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীরা কোড সেটাপ করার পদ্ধতি বিস্তারিত জানতে মেইল করতে পারেন- trivuz@জিমেইল ডট কম।..অথবা অপেক্ষায় থাকুন, পরবর্তী আপডেটের জন্য…)

ত্রিভুজ প্যাড সেটাপ, ব্যবহার  ও আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

স্বাগতম

ত্রিভুজ নেটওয়ার্কে স্বাগতম। ইন্টারনেটে বাংলা ভাষা নিয়ে কাজ করা ও বাংলাকে আরো সহজে সকলের হাতের নাগালের পৌঁছে দেয়ার লক্ষ্যে ত্রিভুজ নেটওয়ার্ক কাজ করে যাচ্ছে।

বিভাগ

অনলাইন গ্রুপ

ত্রিভুজ গ্রুপ
ত্রিভুজ নেটওয়ার্কের সর্বশেষ খরাখবর ও বাংলা টুলগুলোর আপডেট জানতে আমাদের গুগল গ্রুপে জয়েন করুন।

পিএইচপি বুক
বাংলা ভাষায় ওয়েব জগৎকে সমৃদ্ধ করতে পিএইপি ও ওয়েব ডেভেলপিং বিষয়ক মুক্ত বই প্রকল্পে অংশগ্রহন করুন