বাংলা বানান যাচাইয়ের জন্য ‘ত্রিভুজ যাচক’
বাংলা লিখতে গিয়ে আমাদের করা খুব সাধারণ ভুলগুলো সংশোধন করে দিতে চালু হলো ‘ত্রিভুজ যাচক‘। এটি একটি স্বয়ংক্রিয় বাংলা বানান যাচাই সার্ভিস। বাংলা ভাষায় আপনার লেখা যেকোন কিছুর সাধারণ বাংলা বানানগুলো ঠিক করে নিতে সাহায্য করবে ‘ত্রিভুজ যাচক’। আপনার লেখাটুকু কপি-পেস্ট বা কম্পোজ করার পর ‘যাচাই করুন’ বাটনে ক্লিক করলেই লেখার ভেতরের থাকা সাধারণ ভুলগুলো সব শুদ্ধ হয়ে যাবে। যেসকল ভুল শুদ্ধ হবে সেগুলোকে বোল্ড করে দেখিয়ে দিবে ত্রিভুজ যাচক। এতে বিল্টইন বাংলা লেখার ব্যবস্থা রয়েছে। এখন পর্যন্ত এটি চার শতাধিক বানান সংক্রান্ত ও সাধারণ কিছু ব্যাকরণগত ভুল সংশোধনে সক্ষম। প্রতিদিনই এর নতুন নতুন ভুল সংশোধনের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। একই সাথে ব্যাকরণগত ভুল সংশোধণ করার বিষয়টিকে আরো কার্যকরী করার উদ্দেশ্যে কাজ চলছে। টুলটি এখন পর্যন্ত বেটা পিরিয়ডে রয়েছে তাই আপনার দেখা যেকোন সমস্যা, পরামর্থ ও মতামত জানাতে মেইল করুন, trivuz@জিমেইল ডট কম। অথবা ত্রিভুজ নেটওয়ার্কের বাংলা ভাষা ফোরামে যুক্ত হয়ে ‘মতামত ও পরামর্শ‘ বিভাগে পোস্ট করে দিন।
লিংকঃ http://trivuz.com/bangla/language/jachok.php
অনলাইনে বাংলা ভাষা বিস্তারে কাজ করে যাচ্ছে ত্রিভুজ নেটওয়ার্ক।

