ত্রিভুজ প্যাড বেটা রিলিজ
বিভিন্ন সাইটে বাংলা লিখতে করতে গিয়ে অনেকেই বিপদে পড়েন। বিশেষ করে বন্ধুদের পিসি বা সাইবার ক্যাফেতে বসে কাজ করতে গিয়ে। আবার অনেক সাইটে বাংলা লেখার ব্যবস্থা নেই। এরকম যেকোন পরিস্থিতিতে ব্যবহার করার জন্য ত্রিভুজ প্যাড। এটি ব্যবহার করে আপনি যেকোন সাইটে যে কোন স্থান থেকে বাংলা লিখতে পারবেন । হোক তা বন্ধুর বাসায় অথবা কোন সাইবার ক্যাফে !!
এই সংস্করনে হাসিন হায়দারের ইউনিকোড ও ফোনেটিক লেয়াউট এবং মানচুমাহারার (সবুজ কুন্ড) প্রভাত লেআউট (যা হাসিন হায়দারের ফোনেটিক পার্সারের উপরে ভিত্তি করে তৈরি) এবং ভার্চুয়াল কীবোর্ড ব্যবহার করা হয়েছে যা বিনামূল্যে বিতরনযোগ্য। এটি একটি ওপেন সোর্স বাংলা টাইপিং টুল ।
আপনার যদি নিজের সাইট বা ব্লগ পেজ থেকে থাকে, তাহলে আপনি ইচ্ছে করলে ভিজিটরদের বাংলা লেখার সুবিধা দিতে ত্রিভুজ প্যাড ব্যবহার করতে পারেন । এর জন্য ওয়েব মাস্টারদের ব্লকের কোডটুকু কপি করে আপনার সাইটের সুবিধামত জায়গায় লাগালেই চলবে। (ব্লগ স্পট বা ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীরা কোড সেটাপ করার পদ্ধতি বিস্তারিত জানতে মেইল করতে পারেন- trivuz@জিমেইল ডট কম।..অথবা অপেক্ষায় থাকুন, পরবর্তী আপডেটের জন্য…)
ত্রিভুজ প্যাড সেটাপ, ব্যবহার ও আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


August 28th, 2008 at 12:51 am
thank u.
August 28th, 2008 at 9:00 am
কাজের জিনিস।।।
August 29th, 2008 at 3:19 pm
এখান থেকে কপি করে কোথাও পেষ্ট করলে খুব ছোট দেখাই। যদি defalt- a আরও 2 সাইজ বড় করা যায় তাহলে মনে হয় ভাল হবে।
August 29th, 2008 at 8:47 pm
@santosh
welcome..
@তাজুল ইসলাম মুন্না
ধন্যবাদ
@Gautam
বিষয়টা আমিও দেখেছি। আসলে তাড়াহুরা করে করা হয়েছে এই পেজ। সময় নিয়ে এটাকে সাজাতে হবে। ধন্যবাদ বিষয়টি পুনরায় মনে করিয়ে দেয়ার জন্য।
October 14th, 2008 at 11:00 pm
বস,
ত্রিভূজ প্যাডের কোনো আপডেট নাই? বেটাই থেকে যাবে নাকি মেয়ে হবে?
October 14th, 2008 at 11:11 pm
x ত্রিভুজ
(সরি মিসটেক হইয়া গেছে।)
October 16th, 2008 at 11:31 pm
ত্রিভূজ ভাই অনেক ধন্যবাদ এরকম একটা কাজের জিনিস আমাদের উপহার দেয়ার জন্য। আচ্ছা এই প্যাড ব্যবহার করে কোন পিডিএফ ফাইলে বাংলা অ্যাড করা যাচ্ছে না কেন? নাকি এই অপশন নাই,কিম্বা আমিই জানিনা কীভাবে এটা করতে হয়?
ধন্যবাদ
November 12th, 2008 at 3:42 am
ব্যাবহার করছি। খুবই কাজের একটা জিনিষ। একটা ধন্যবাদ তো দিতেই হবে আপনাকে।
ধন্যবাদ ভাইয়া…!
November 17th, 2008 at 11:17 am
এটি খুব ভাল একটা সহায়ক সফটওয়্যার বলে আমার কাছে মনে হয়েছে। কম্পিউটারে বাংলা লেখা-লেখি বিশেষ করে ওয়েবভিত্তিক বাংলা লেখার জন্য এটি একটি সহজ বিকল্প। এর বহুল ব্যবহার কামনা করি।
December 13th, 2008 at 12:40 pm
টুলটা বেশ কাজের। সমস্যা হলো ত্রিভুজ ডট কম সাইটের রেসপন্স টাইম খুবই বেশী। ত্রিভুজ প্যাড লোড হতে এত বেশী সময় লাগলে একটু সমস্যা।
January 31st, 2009 at 3:19 pm
ত্রিভূজের সর্বশেষ আপডেটের কী খবর? বাংলা কম্পিউটিং আরো সহজ করার জন্য আমরা কী করতে পারি?
March 6th, 2009 at 5:49 pm
@আরাফাত রহমান
বেশ কয়েকটা আপডেট করা হয়েছে ইতিমধ্যে। ছোখাট আপডেট বলে জানানো হয়নি। যারা ব্যবহার করছেন তারা বুঝতে পারছেন সম্ভবত।
@Ashraf
আপনাকেও ধন্যবাদ। এই টুল শুধু বাংলা টাইপের জন্য। পিডিএফ করার বিষয়টা আলাদা। এই টুল থেকে টাইপ করা বাংলা থেকে খুব সহজেই আপনি পিডিএফ করতে পারবেন। এমএসওয়ার্ডে পেস্ট করে নিবেন লেখাটুকু।
@মুতাসিম
ধন্যবাদ তোমাকেও..
@প্রকৃতিপ্রেমিক
সার্ভার পরিবর্তন করা হয়েছে। টুলের কোডও টিউনআপ করছি.. দিন দিন আরো দ্রুত হচ্ছে। আশা করা যায় আরো লাইট করা যাবে।
@আলকামা সিদ্দিকী
ধন্যবাদ আপনাকে। টুলটায় আরো কিছু যুক্ত করে ভারী করতে চাচ্ছি না। বরং এটাকে আরো লাইট করে এর আরেকটা সংস্করণ বের করবো ভাবছি যেটাতে অনেক কিছু থাকবে। বাংলা কম্পিউটিং আরো সহজ করার জন্য অনেকেই কাজ করে যাচ্ছেন। তাদের সবার কাজগুলো একসাথে করার একটা উদ্যোগ নেয়া যেতে পারে। এই বিষয়ে সরকারের কোন উদ্যোগ থাকলে সবচাইতে ভাল হয়। আমি ত্রিভুজ নেটওয়ার্কের অধীনে যতটুকু সম্ভব কাজ করে যাচ্ছি। খুব শিঘ্রই আরো কিছু নতুন কাজ নিয়ে হাজির হওয়ার ইচ্ছে আছে। সহজে বাংলা ওয়েবসাইট করার জন্য পরামর্শ আর টিউটোরিয়াল ও রেডিমেড সিএমএসগুলো বাংলা করার কাজ করে যাচ্ছে ত্রিভুজ নেটওয়ার্ক। আশা করি এতে অনেকে উপকৃত হবে।
আপনাদের সবার মতামত পেয়ে অনেক ভাল লাগলো।
May 11th, 2009 at 3:37 pm
দারুন!খুবই দরকারি।তথ্যপ্রযু্ক্তি জগতে আপনি বাংলার গর্ব।আপনাকে সেলুট।এগিয়ে যান
September 13th, 2009 at 1:56 pm
ভাইয়া, বাংলা কনভার্টারের লিঙ্কটা কাজ করে না। একটু চেক করবেন।
আর ত্রিভুজ প্যাডে ‘ফোনেটিক লেআউট’ পুরোটা আসে না।
ত্রিভুজ যাচকটা চমৎকার জিনিস হচ্ছে। আমাদের সহযোগিতা লাগলে জানিয়েন।
October 9th, 2009 at 8:02 am
Hi coment this site
October 9th, 2009 at 1:39 pm
এটা ডাউনলোড করবো কোন লিংক থেকে ?অনুগ্রহ করে জানাবেন।
November 11th, 2009 at 7:07 am
thank you for this site.
December 7th, 2009 at 4:20 am
Dear Brother,
I have two questions
1 the phonetic keyboard is not fully seen
2 difference between phonetic and phonetic-2
Awaits your reply
Thanks