ত্রিভুজ নেটওয়ার্ক

ত্রিভুজ নেটওয়ার্ক RSS Feed
 
 
 
 

বিশ্বের প্রতিটি প্রান্তে বাংলা ভাষাকে ছড়িয়ে দিতে ত্রিভুজ নেটওয়ার্ক…

আপনি বাংলা ভালবাসেন? আপন ভাষায় মনের ভাব নিজের মত করে ব্যক্ত করতে চান? যদি উত্তর হ্যাঁ হয়ে থাকে তাহলে আপনি সঠিক যায়গাতেই আছেন। ত্রিভুজ নেটওয়ার্ক বাংলা ভাষাকে ছড়িয়ে দিতে এবং ওয়েবে আরো বেশী বেশী বাংলার চর্চা বাড়াতে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্যে ত্রিভুজ নেটওয়ার্কে সম্প্রতি একটি প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের আওয়াতায় বাংলা ভাষায়  ওয়েব সাইট ও ব্লগ তৈরিতে কারিগরি সহায়তা দেয়ার লক্ষ্যে একটি স্বেচ্ছাসেবক দল আভা টীম (আপন ভাষা টীম) তৈরি করছে। আপনি যদি বাংলা ভাষায় ওয়েব সাইট তৈরি বিষয়ে বিশেষ জ্ঞানের অধিকারী হয়ে থাকেন এবং ত্রিভুজ নেটওয়ার্কের অংশ হয়ে বাংলা ভাষা বিস্তারে অগ্রনী ভূমিকা রাখতে চান, তাহলে আজই যোগাযোগ করুন- trivuz@জিমেইল ডট কম

আভা টীম তৈরি হওয়ার আগ পর্যন্ত বাংলা সাইট তৈরিতে যেকোন ধরনের সহযোগীতা দিতে সবসময় আপনার পাশে ত্রিভুজ নেটওয়ার্ক। প্রয়োজনীয় জনবল ও সময় সুযোগের অভাবে আপাতত এই সুবিধা সীমিত পরিসরে দেয়ার প্রতিশ্রুতি রইলো। বাংলা সাইট/ব্লগ বিষয়ক যেকোন সাহায্যের জন্য নির্দ্বিধায় যোগাযোগ করুন- trivuz@জিমেইল ডট কম

ত্রিভুজ নেটওয়ার্কের সর্বশেষ খরাখবর ও বাংলা টুলগুলোর আপডেট জানতে জয়েন করুন- http://groups.google.com/group/trivuz

17 Responses to “বিশ্বের প্রতিটি প্রান্তে বাংলা ভাষাকে ছড়িয়ে দিতে ত্রিভুজ নেটওয়ার্ক…”

  1. Gravatar
    1
    আরাফাত রহমান:

    আপনার আইডিয়া দেইখা মাথা ঘুইরা যাইতাছে। বস আমারেও লগে রাখেন।

  2. Gravatar
    2
    ত্রিভুজ:

    আরাফাত ভাই, আপনাকে পাশে পেয়ে ভাল লাগছে। আভা টীমের প্রথম সদস্য হিসেবে আপনাকে শুভেচ্ছা।

  3. Gravatar
    3
    অচেনা পথিক:

    দারূন সুখবর! কম্পু বিষয়ে জানাশুনা না থাকাতে আভা টীমে থাকতে পারছিনা বলে দু:খিত। শুভ কামনা রৈল।

  4. Gravatar
    4
    Muktar Hossain:

    আমিও আপনাগো লগে থাকবার চাই!!! বস আমারেও লগে রাখেন ।

  5. Gravatar
    5
    বিবেক:

    আমি কোন সাইটের পেইজে মাউসের রাইটক্লিক করে সোর্স-কোড বের করতে পারি ;) তারপর ওখান থেকে কপি করে -ব্লগস্পটের জাভা নামের যে ঘরটা আছে না ? - ওইখানে পেষ্ট করতে পারি… তারপর রিচ টেক্সট এ গিয়া দরকারি ফিচারগুলো রেখে অন্যগুলো ডিলিট করতে পারি… :)..

    কপিপেষ্টের কোন কাজ থাকলে আমারে টিমের আশেপাশে রাখতে পারেন । আমার একটু শখ জাগছে ইদানীং…

    বুঝায়া দিলে আরো কিছু করতে পারুম… B-) নিবেন আমারে …?

  6. 6
    বাংলা ব্লগ » বিশ্বের প্রতিটি প্রান্তে বাংলা ভাষাকে ছড়িয়ে দিতে ত্রিভুজ নেটওয়ার্ক…:

    […] বিস্তারিত জানতে ক্লিক করুন- http://trivuz.com/bangla/?p=5 […]

  7. Gravatar
    7
    ত্রিভুজ:

    @অচেনা পথিক
    ধন্যবাদ।

    @Muktar Hossain
    কোন বিষয়ে কাজ করতে পারবে তা বিস্তারিত জানিয়ে মেইল করো.. সেই সাথে তোমার করা কিছু বাংলা সাইটের লিংক যুক্ত করবে। কাজ করতে পারলে ইউ আর মোস্ট ওয়েলকাম। আভা টীমে স্বাগতম।

    @বিবেক
    ব্লগ স্পটে তোমার কিছু কাজ দেখেছি। আভা টীমে স্বাগতম।

  8. Gravatar
    8
    NoRoKeR PaaPi:

    আমি বাংলা একটা ব্লগ কিভাবে বানানো যায় তার সাহায্য চেয়ে আপনার কাছে ই-মেইল করেছিলাম, উত্তর দেন নাই। আশা করি এই প্রকল্পে থেকে নিজের একটা বাংলা ব্লগ তৈরী করতে পারবো।
    আপনারা একটা টেমপ্লেট তৈরী করতে পারেন, জুমলার মতো, যাতে করে নবীশরাও বাংলা ব্লগ তৈরী করতে পারে এবং বাংলাকে সবার মাঝে পৌছে দিতে পারে!

  9. Gravatar
    9
    তাজুল ইসলাম মুন্না:

    জয়েন করলাম। :)

  10. Gravatar
    10
    তাজুল ইসলাম মুন্না:

    ইমোটিকন আইছেএএএ……

    :D :) ;) :(

  11. Gravatar
    11
    ত্রিভুজ:

    @NoRoKeR PaaPi
    আপনি সম্ভবত কয়েক সপ্তাহ বা মাস খানেক আগে মেইল করেছিলেন। মেইলটা দেখেছিলাম। এরকম মেইল অনেকেই করে বিধায় উত্তর দেয়া হয়নি। এই মেইলগুলোর জন্যই বলা যায় আভা টীমের জন্ম। ভাল একটি টীম করতে পারলে সবাইকে সাহায্য করা যাবে আশা করা যায়। আভা টীমের পক্ষ হতে আপনার মেইলের জবাব পেয়ে যাবেন। আমরা আপাতত সবকিছু একটু গুছিয়ে নেয়ার চেষ্টায় আছি। ধন্যবাদ।

    @তাজুল ইসলাম মুন্না
    ওয়েব করার বিষয়ে কিভাবে সাহায্য করতে পারবে সেটা বিস্তারিত জানিয়ে মেইল করে দিও। এবং আভা টীমে স্বাগতম।

  12. Gravatar
    12
    Md:Masud Rana:

    i will attented this team

  13. Gravatar
    13
    jewelbd:

    সালাম সবাইকে,
    আভা টীমের সদস্য হতে আগ্রহী। আমি ওয়েব-এর কাজ করছি বেশ কিছুদিন ধরে, কিন্তু কোন বাংলা সাইট করা হয়নি। বাংলা ভাষা পৃথিবীময় ছড়িয়ে দেওয়ার ইচ্ছা আমারো আছে। আমি কি আভা টীমের সদস্য হতে পারবো? অথবা আভা টীমের সদস্য হতে হলে কি ধরনের যোগ্যতা থাকা প্রয়োজন, জানালে খুশি হবো।
    সবাই ভালো থাকুন।
    আল্লাহ হাফেজ।

  14. Gravatar
    14
    shamim:

    আপনারা একটা টেমপ্লেট তৈরী করতে পারেন, জুমলার মতো, যাতে করে নবীশরাও বাংলা ব্লগ তৈরী করতে পারে এবং বাংলাকে সবার মাঝে পৌছে দিতে পারে!

  15. Gravatar
    15
    নূরে আলম:

    চমৎকার! বেশ ভালো উদ্যোগ।
    আশা করি হেল্প পাব।
    গ্রুপে জয়েন করব ইনশাল্লাহ।
    ধন্যবাদ।

    নূরে আলম।

  16. 16
    বাংলা ব্লগ » শুভ উদ্বোধনঃ ওয়েবে বাংলা বিষয়ক বিশেষ সহায়তা ফোরাম ত্রিভুজ নেটওয়ার্ক:

    […] আমাদের লক্ষ্যঃ মূলত ওয়েবে বাংলা ভাষার চর্চা বাড়ানো এবং বাংলা ভাষায় ওয়েব সাইট তৈরিতে সহায়তা প্রদান। প্রাথমিক ভাবে যা যা থাকছেঃ ১) সাধারণ ব্যবহারকারীদের জন্য ওয়েবে বাংলা সম্পর্কিত যেকোন সমস্যা সম্পর্কিত প্রশ্ন ও উত্তরের ব্যবস্থা। ২) বাংলা ব্যক্তিগত ব্লগ, সাইট ও ফোরাম তৈরি বিষয়ক বিশেষ সহায়তা ৩) বাংলায় ওয়েব সাইট তৈরিতে স্বেচ্ছা সেবা দেয়ার লক্ষ্যে বিশেষ স্বেচ্ছাসেবা দল আভাটীম […]

  17. Gravatar
    17
    টর্নেডো:

    আমি কম্পুতে খুব বেশী এক্সপার্ট না। এইচ,টি,এম,এল সম্পর্কে মোটামুটি ধারনা আছে। আমি কি আপনাদের টিমের আনাচে কানাচে থাকতে পারব??? যদি নেয়া যায় আমি ধন্য হব।

Leave a Reply

বিভাগ

RSS সর্বশেষ পোস্ট

অনলাইন গ্রুপ

* Bangla Help
* বাংলা ফোরাম (বেটা)

ত্রিভুজ গ্রুপ
ত্রিভুজ নেটওয়ার্কের সর্বশেষ খরাখবর ও বাংলা টুলগুলোর আপডেট জানতে আমাদের গুগল গ্রুপে জয়েন করুন।

পিএইচপি বুক
বাংলা ভাষায় ওয়েব জগৎকে সমৃদ্ধ করতে পিএইপি ও ওয়েব ডেভেলপিং বিষয়ক মুক্ত বই প্রকল্পে অংশগ্রহন করুন