ত্রিভুজ নেটওয়ার্ক

ত্রিভুজ নেটওয়ার্ক RSS Feed
 
 
 
 

Bangla Unicode Setup Tutorial

unicode bangla setup system

একের পর এক বাংলা ইউনিকোড ভিত্তিক সাইট হচ্ছে। হাজার হাজার মানুষ এই সুবিধার সাথে এখন পরিচিত। প্রতিদিন আরো হাজার হাজার মানুষ এই সুবিধা নিতে এসে যেসকল সমস্যায় পড়েন তার ভেতরে অন্যতম হলো পিসিতে ইউনিকোড এনাবল না থাকা ও বাংলা টাইপ করতে না পারা। ব্যাক্তিগত ভাবে যাদের সাথে যোগাযোগ রয়েছে তাদেরকে এই বিষয়টি ভাল ভাবে বুঝানোর জন্য ওয়েবে একটি পেজ তৈরি করেছিলাম। ভাবলাম আরো বাড়তি কিছু সুবিধা যুক্ত করে সেই পেজটিকেই সবার জন্য উন্মুক্ত করে দেই… লক্ষ্য বাংলা ইউনিকোডে ওয়েব পাঠক ও লেখক বৃদ্ধি করা।

আপাতত শুধু বাংলা ইউনিকোড সেটাপ এবং সুন্দর ভাবে দেখানোর টিউটোরিয়াল দিয়ে সাজানো একটি পেজ উন্মুক্ত করা হলো। বাংলা টাইপ শেখানোর একটি ছোটখাট টিউটোরিয়ালও লিখেছিলাম। সেটিকে আরো সমৃদ্ধ করে সহজ ওয়েব ইন্টারফেসে যুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। কাজটি এমনভাবে করার চেষ্টা করছি যাতে একদম নতুন কোন ব্যবহারকারীকে ধরিয়ে দিলেও দুই দিনের ভেতরেই তিনি নিজের পিসিতে বাংলা সেটাপ করে সঠিক ভাবে ইউনিজয় বাংলায় টাইপ করা শিখে ফেলতে পারেন।

লিংক: http://trivuz.com/bangla/help/setup.php

5 Responses to “Bangla Unicode Setup Tutorial”

  1. 1
    ওয়েবে বাংলা ভাষায় ফোরাম ও বাংলা সাপোর্ট গ্রুপ « ত্রিভুজ নেটওয়ার্ক:

    […]       « Bangla Unicode Setup Tutorial ওয়েবে বাংলা ভাষায় ফোরাম ও বাংলা […]

  2. Gravatar
    2
    shiraj:

    ত্রিভুজ ভাই,

    আমি ওয়েবসাইটে বাংলা ইনটারফেস ইউজ করতে চাই এজন্য আমাকে কি কি করতে হবে ..যাতে সবাই বাংলায় লিখতে পারে, কমেন্টস করতে পারে এবং আমি সেগুলা ডাটাবেজে সেভ করতে পারি

    ধন্যবাদ
    মো: সিরাজুল ইসলাম

  3. Gravatar
    3
    ami:

    হায়

  4. Gravatar
    4
    Shaheen:

    আপনার ত্রিভুজ প্যাড ব্যবহার করি। সেই জন্য আপনাকে ধন্যবাদ। ত্রিভুজ প্যাড ব্যবহার না করে সরাসরি বাংলা লেখার জন্য অভ্র কি বোর্ড ডাউনলোড করছি, কিন্তু কোনো ভাবেই সেটআপ হচ্ছে না। এরর দেখাচ্ছে। কি করবো। আমার একটা ব্লগস্পটে সাইট আছে যেখানে আমি ত্রিভুজ প্যাড রাখতে চাই। কিভাবে রাখবো? দয়া করে সমাধান জানাবেন।

  5. Gravatar
    5
    ত্রিভুজ:

    @Shaheen
    নিচের লিংকে গিয়ে ‘ওয়েব মাস্টারদের জন্য:’ একটা সেকশান পাবেন। ওখানে কোড দেয়া আছে। কপি পেস্ট করলেই হবে।
    http://trivuz.com/bangla/tpp.php

    @shiraj
    সবচাইতে ভাল হয় ওয়ার্ডপ্রেস ব্যবহার করলে। হাসিন ভাইয়ের তৈরি ওয়ার্ডপ্রেস বাংলা প্লাগইনটা বেশ কাজের।

Leave a Reply

বিভাগ

RSS সর্বশেষ পোস্ট

অনলাইন গ্রুপ

* Bangla Help
* বাংলা ফোরাম (বেটা)

ত্রিভুজ গ্রুপ
ত্রিভুজ নেটওয়ার্কের সর্বশেষ খরাখবর ও বাংলা টুলগুলোর আপডেট জানতে আমাদের গুগল গ্রুপে জয়েন করুন।

পিএইচপি বুক
বাংলা ভাষায় ওয়েব জগৎকে সমৃদ্ধ করতে পিএইপি ও ওয়েব ডেভেলপিং বিষয়ক মুক্ত বই প্রকল্পে অংশগ্রহন করুন