ওয়েবে বাংলা ভাষায় ফোরাম ও বাংলা সাপোর্ট গ্রুপ
প্রচন্ড ব্যস্ততার ভেতরে দিন কাটছে। আর প্রচন্ড ব্যস্ত যখন থাকি তখন আমার অলস ব্রেইন শুধু ফাঁকি দিতে চায়। স্কুল থাকতে পরীক্ষার আগের রাতে গেমস খেলা বা বইয়ের ভেতরে লুকিয়ে তিনগোয়েন্দা/মাসুদ রানা, ওয়েস্টার্ন বই পড়ার বহু ইতিহাস সৃষ্টি করে এসেছি। সেই ঐতিহ্য ধরে রাখতেই সম্ভবত অফিসের চরম ব্যস্ততা বা প্রজেক্টের ডেডলাইনের চাপের ভেতরে ফাঁকি দেই। তবে ছোটবেলার ফাঁকিবাজিগুলো নিরেট ফাঁকিবাজি হলেও এখনকার ফাঁকিবাজিগুলো কিছুটা হলেও গঠনমূলক। এরকম খুব কাজের চাপে মূল কাজ ফেলে ফাঁকি দিতে গিয়ে অনেক কিছুই করা হয়েছে। এদের ভেতরে ত্রিভুজ প্যাড -ই সম্ভবত বেশী সমাদৃত হয়েছিলো। এবার ফাঁকি দিতে গিয়ে তৈরি হলো বাংলা ফোরাম। পানবিবি’র এই ফোরামটির আগের ইঞ্জিনটি বাংলা করেছিলেন প্রজন্মের হাঙ্গরি কোডার। নতুন সংস্করণে অনেক কিছু বদলে গিয়ে এটি এখন আরো স্মার্ট! মূলত অনলাইনে বিনামূল্যে বাংলা সাপোর্ট দিতে একটি বাংলা ফোরামের প্রয়োজন পড়েছিলো। হাঙ্গরিকোডার(রাজু)-এর প্রজন্ম ফোরামে ব্যবহৃত পানবিবি ১.২ ব্যবহার করা যেতো। পানবিবি ১.২ এর সীমাবদ্ধতার কথা চিন্তা করে ওটা বাদ দিলাম। মানচু’র আমাদের প্রযুক্তির জন্য করা পিএইচপিবিবির কাজটা দারুণ হয়েছে। কিন্তু পিএইচপিবিবি ব্যবহার করতে চাচ্ছিলাম না। কয়েক বছর আগে প্রজেক্ট ৭১ এর জন্য করা এক্সএমবি বাংলা-টা ব্যবহার করবো কিনা ভাবছিলাম। ঠিক এর ভেতরেই পানবিবির ১.৩ ফাইনাল রিলিজ হলো। ১.২ সংস্করণের অনেক সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা এই ইঞ্জিনটি পছন্দ হলো। মূল কাজে ফাঁকি দিয়ে দিয়ে নিজের পছন্দমত লেআউট এবং ল্যাঙ্গুয়েজ প্যাক তৈরির কাজ করতে থাকলাম। ফাঁকিবাজির ফলাফল হিসেবে একটা বাংলা ফোরাম দাঁড়িয়ে গেল। যারা বেশী ঝামেলায় না গিয়ে বাংলা ফোরামের মালিক হতে চান তাদের জন্য এটা আদর্শ হবে আশা করি…
লিংক:
- http://trivuz.com/bangla/forums/index.php (ত্রিভুজ নেটওয়ার্ক)
- http://www.idforumbd.co.cc (আইডি ফোরাম)
মূল ইঞ্জিনের প্রচুর কোড পরিবর্তন করেছি। পুরোটাই একটা প্যাকেজ হিসেবে ছাড়বো কিনা ভাবছি। আপাতত বাংলা ল্যাংগুয়েজ প্যাক এবং টেমপ্লেটগুলো বিনামূল্যে ডাউনলোডের জন্য ওয়েবে ছাড়া হবে। তবে কেউ যদি এখুনি বাংলা ফোরামের কথা ভেবে থাকেন তাহলে টেস্টিং এর জন্য তার সাইটে সেটাপ করে দেখতে পারি। যেমন ত্রিভুজ নেটওয়ার্ক বাংলা ফোরামের পাশাপাশি আইডি ফোরামেও পরীক্ষামূলক ভাবে সেটাপ করা হয়েছে।
বাংলা ফোরামের জন্য অপেক্ষায় থাকতে হলেও ত্রিভুজ নেটওয়ার্ক বাংলা সাপোর্ট ফোরাম ইতিমধ্যে যাত্রা শুরু করেছে। যারা বাংলায় ব্যাক্তিগত ব্লগ বা ফোরাম সাইট করতে আগ্রহী তাদের সাহায্যের জন্যই মূলত এই প্রয়াস। আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে কিছুদিনের ভেতরেই (ব্যস্ততা একটু কমলে)। যারা অন্যকে সাহায্য করতে আগ্রহী ও যারা সাহায্য পেতে আগ্রহী উভয়েই রেজিস্ট্রেশন করে রাখতে পারেন।
লিংক: http://trivuz.com/bangla/forums/index.php
আরেকটি বিষয়, অতিরিক্ত ব্যস্ততার দরুন ইতিপূর্বে ঘোষিত বাংলা টাইপ প্রশিক্ষণের পেজটির কাজ বন্ধ হয়ে গিয়েছিলো। বাংলা ফোরাম ও ত্রিভুজ নেটওয়ার্ক বাংলা সাপোর্ট ফোরামটির কাজ শেষ হলেই ওটা ধরা হবে। ইন্টারনেটে বাংলা ভাষা চর্চা আরো বৃদ্ধির লক্ষ্যে ইউনিকোডে বাংলা লেখা শেখানো ও বাংলা সাইটের পরিমান বৃদ্ধির কোন বিকল্প নেই। একই সাথে প্রজন্ম ফোরাম , আমাদের প্রযুক্তি , সামহোয়্যারইনব্লগ ও প্রথম আলো ব্লগ সহ বাংলা চর্চার জনপ্রিয় সবগুলো মাধ্যমের সাথে সবাইকে পরিচিত করিয়ে দিতে হবে। ইন্টারনেটে বাংলা ভাষা ছড়িয়ে দিতে সবারই কিছুনা কিছু ভূমিকা রাখা উচিত বলে মনে করি। সেইদিন দূরে নয় যেদিন শতভাগ বাঙালীই ইন্টারনেটে বাংলার ব্যবহার করতে শুরু করবে।


December 15th, 2008 at 3:26 pm
[…] « ওয়েবে বাংলা ভাষায় ফোরাম ও বাংলা সাপে
December 17th, 2008 at 12:14 am
Do u or your network can build a bangla website for me? call 01915634328
Mahbub Alam
January 6th, 2009 at 5:11 am
জনাব,অাসছালামু অালাইকুম, অাপনাকে অনেক ধ্যন্যবাদ। এরকম একিট কাজ শুভ উদ্বোধন করার জন্য। এরকম হলে অামরও সহযোগিতা পাব বলে অাশারাখি। অািম একটি সমস্যার কথা প্রথমেই বলতে চাই অনুমতি দিলে বলতে পারি। অাজ অার নয় পরে কথা বলব সবাইকে অাবার সালাম জানিয়ে শেষ করছি।
April 23rd, 2009 at 12:12 am
আপনারা ওপার বাংলার আর আমরা এপার বাংলার। কিন্তু আমাদের মাতৃভাষা বাংলা।ভাষার বন্ধন কিন্তু আজও আমাদের বিচ্ছেদ করতে পারেনি। ওয়েব সাইটে বাংলা লেখা দেখলে আজও মন খুশিতে ভরে যায় ।… চলুন বাংলা ভাষাকে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিই….