ফন্ট সেটাপ করার পরেও যদি আপনার পিসিতে ফন্ট দেখতে সুন্দর না লাগে, তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১) খুলে রাখা সবগুলো উইন্ডো বন্ধ করে দিন।
২) ডেক্সটপে মাউসের ডান বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন। উইন্ডোজের ডিসপ্লে প্রোপার্টিজ ওপেন হবে।
৩) ডিসপ্লে প্রোপার্টিজে অবস্থিত Appearance ট্যাব এ গিয়ে Effects বাটনে ক্লিক করুন। Effects ডায়লগ বক্স ওপেন হবে।
৪) Effects ডায়লগ বক্সে Use the following method to smooth edges of screen fonts চেক বক্স আনচেক থাকলে চেক করে দিন এবং Clear Type নির্বাচন করুন।
৫) ওকে করে বেরিয়ে আসুন এবং যেকোন একটি ইউনিকোড বাংলা পেজ ওপেন করে পার্থক্য লক্ষ করুন।
পদ্ধতিটি উইন্ডোজ ভিস্তার ব্যবহারকারীদের জন্য নয়। কারণ উইন্ডোজ ভিস্তায় বাই ডিফল্ট Clear Type নির্বাচন করা থাকে।