ত্রিভুজ যাচক (beta-2)
ত্রিভুজ যাচক
বাংলা লিখতে গিয়ে আমাদের করা খুব সাধারণ ভুলগুলো সংশোধন করে দিতে চালু হলো ‘ত্রিভুজ যাচক‘। এটি একটি স্বয়ংক্রিয় বাংলা বানান যাচাই সার্ভিস। বাংলা ভাষায় আপনার লেখা যেকোন কিছুর সাধারণ বাংলা বানানগুলো ঠিক করে নিতে সাহায্য করবে ‘ত্রিভুজ যাচক’। আপনার লেখাটুকু কপি-পেস্ট বা কম্পোজ করার পর ‘যাচাই করুন’ বাটনে ক্লিক করলেই লেখার ভেতরের থাকা সাধারণ ভুলগুলো সব শুদ্ধ হয়ে যাবে। যেসকল ভুল শুদ্ধ হবে সেগুলোকে বোল্ড করে দেখিয়ে দিবে ত্রিভুজ যাচক। এতে বিল্টইন বাংলা লেখার ব্যবস্থা রয়েছে। এখন পর্যন্ত এটি চার শতাধিক বানান সংক্রান্ত ও সাধারণ কিছু ব্যাকরণগত ভুল সংশোধনে সক্ষম। প্রতিদিনই এর নতুন নতুন ভুল সংশোধনের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। একই সাথে ব্যাকরণগত ভুল সংশোধণ করার বিষয়টিকে আরো কার্যকরী করার উদ্দেশ্যে কাজ চলছে। টুলটি এখন পর্যন্ত বেটা পিরিয়ডে রয়েছে তাই আপনার দেখা যেকোন সমস্যা, পরামর্থ ও মতামত জানাতে মেইল করুন, trivuz@জিমেইল ডট কম। অথবা ত্রিভুজ নেটওয়ার্কের বাংলা ভাষা ফোরামে যুক্ত হয়ে ‘
মতামত ও পরামর্শ
‘ বিভাগে পোস্ট করে দিন।
বিষয়বস্তু লিখুন
--- বাংলা লেখার সময় আমরা খুব সাধারন কিছু ভূল করে থাকি যেগুলো হওয়া উচিত নয়। যেমন গীতাঞ্জলী, শ্রদ্ধাঞ্জলী, আশ্চর্য্য, সাধারন, ইত্যাদি ইত্যাদি। কারো কারো ভুলের পরিমান অগনিত। আমাদের উচিৎ এসব ভুলের বিষয়ে সচেতন থাকা। কিন্তু যেকোন কারনেই হোক আমরা ভুলগুলো করেই যাচ্ছি। এধরনের ভূলগুলোর কিছু না জানার কারনে আর কিছু টাইপ মিস্টেক এর কারনে হয়। এমতাবস্থায় এই ভুলগুলোকে যাচাই করার জন্য ত্রিভূজ নেটওয়ার্কের অধীনে একটি বানান যাচাই করার ব্যবস্থা তৈরির উদ্দ্যোগ নেয়া হয়েছে। এখন পর্যন্ত এই সার্ভিস ৪০০টির মত অনাকাংখিত ভুল ধরতে সক্ষম। দিনে দিনে এর ক্ষমতা বাড়ানো হচ্ছে। আশা করি এই বানান পরিক্ষা করার ব্যবস্থা আপনাদের কাজে লাগবে। ---- উপরের লেখাটুকুতে বেশ কিছু সাধারণ ভুল ইচ্ছা করেই রাখা হয়েছে যাতে সার্ভিসটার ব্যবহার সবাই বুঝতে পারে। নিচে 'যাচাই করুন' বাটনে ক্লিক করলে ভুল বানানগুলোকে শুদ্ধ করে গাঢ় দেখাবে যাতে আপনি ভুলগুলো ধরতে পারেন এবং সঠিক বানানটি জেনে নিতে পারেন। গাঢ় করে দেখানো বানানগুলোর দিকে একটু মনোযোগ দিতে পারলেই অনেক ভুল বানান থেকে বেঁচে যেতে পারেন। এই সার্ভিসটি ব্যবহারের ফলে যদি আপনার বানান ভুলের সংখ্যা হ্রাস পায় তবেই কাজটা সার্থক হবে। ধন্যবাদ।
ইউনিজয়
ফোনেটিক
প্রভাত
ইনস্ক্রিপ্ট
English
...
Bangla
»
বানান দেখা
»
Editor