Editor - বানান - বানান দেখা - Bangla

আপনি লগইন করেননি। আপনি লগইন করেননি। দয়া করে লগইন করুন অথবা সদস্য পদের জন্য আবেদন করুন


Editor

Editor

ইউনিজয় বা ফোনেটিকে লিখতে পারবেন

সাহায্যঃ বিবি-কোড ছবি

All fields labelled (Required) must be completed before the form is submitted.

আপনার তথ্যাদি প্রদান করুন


Required information
[b][i][u][url][email][img][list][*][quote][code][color=]
:) :| :( :D :o ;) :/ :P :lol: :mad: :rolleyes: :cool:

Topic review (newest first)

মানুষ
আচমকা হেসে উঠো মনে হয় অমানবীক বা পৈশাচিক
খরখরে চোখে আতঙ্ক নিয়ে তাকায় সবাই তোমার দিকে
অশরীরি কোন প্রভাব নাকি অতিরিক্ত পান!
দ্বিধানিত মানুষ ভাবতে চেষ্টা করে।
তুমি হাসো আপন মনে শতভাগ নিশ্চিত সুস্থতায়
তুমি ভাবছো- নারী এ শুধু তোমার অবমাননা নয়
এ শক্তির খেলা, বুদ্ধিমান ও হেরে যায় র্নিবোধ পুরুষের কাছে-
আর তুমি তো নিতান্তই অবলা মায়াবতী, স্নেহময়ী,
দুগ্ধধারায় বাঁচাও প্রজন্ম, জরায়ু চিরে উৎপাদন করো ফসল
আবাদের খামার আগলে রাখো দশভোজা র্দূগা।
করুণায় শিক্ত তোমার দুনয়ন নদীর বহমানতা
চুলেরধারা- ঝর্ণা সৌন্দর্য ছড়ায়,
তোমার দেহ সৌষ্টব পাহাড়ি বাঁক আদিম উত্তাপ
যেমন তুমি তৈরী হয়েছো ফুলের মতন সুন্দর।
তুমি সাবধান থাকো তবু
লকলকে লোলুপ জ্বীব ছোঁয়ে যায় তোমাকে অজান্তে
দগ্ধতায় পুড়ায়; দেহ মন ঘৃনায়
এজন্য কী তুমি দায়ী নারী! তুমি দায়ী?
অট্টহাসিতে ভাঙ্গ তুমি আপন ভাবনায়
রমণী তুমি নম্র এবং সহজ অবদমিত হওয়ার জন্য ।
জোয়ান অব আর্ক, খনা বা ফিদা র্কালো,
দীপ্ত আলোর ইশারায় জ্বলে ছিল যাদের চোখ
বেগম রোকেয়া, ইলামিত্র বা জাহানারা ইমাম
কে পেয়েছে মুক্তি সহজ গতিময়তায় আপন মহিমায়?
অথচ র্নিবোধ পুরুষ ভেঙ্গে দিল ট্রয়নগরী
হেলেনের সৌন্দর্যে আপন আনন্দে।
আপনমনে হাসো মানবী তুমি
ওরা তো ছাড়ে না সত্যদ্রষ্টা পুরুষকেও-
সক্রেটিস বা গ্যালীলিও অতি সচেতন,
সত্য আবিষ্কারের জন্য মৃত্যুবরণ র্দূদান্ত অত্যাচারে-
হেমলক বিষ পান করতে হলো যেমন
ওরা তবে মানুষ ছিল, তোমার মতন নারী বা পুরুষ নয়।
তুমি নিজেকে ভাবতে পারো যিশু
ক্রশ বিদ্ধ হয়ে আছো গৃহে নেমে আসবে আসমান থেকে
সুষময় ডাক দিলে অপেক্ষায় থাকো নারী।

আমি কি আর মানুষ না কি
মানুষরা তো অন্য রকম
ভালবাসা মায়ায় ভরা
হৃদয়বান আর বুদ্ধিদীপ্ত।

আমি তো নই তাদের মতন
ক্রুদ্ধ, লোভী, ত্যাজী আমি
সব খেতে চাই খুবলে নিজে।
ভালবাসা স্নেহের বাঁধন
দুপায়ে মাড়াই ইচ্ছে হলেই।

আমার মতন কে আর রাজা
ভাগ্য গুনে সব পেয়েছি।
হৃদয় ভরা কুটিলতা নিষ্টুরতা
বিষ বৃক্ষের সুধায় ভরা।

আমার কি আর লাগে কিছু
ইচ্ছে হলেই ধরব আকাশ
উল্টে দিব এই পৃথিবী।
ফুৎকারে উড়াই ন্যায়পরায়ন
নিয়ম মাফিক জীবন যাপন।

ইচ্ছে হলেই যা খুশি তাই
ইচ্ছে হলেই যা খুশি তাই
ইচ্ছে হলেই ন্যংটো হয়ে
হাওয়ায় উড়ি।
আমি কি আর মানুষ নাকি
আমার ওত ভাবনা কিসের
আমার জীবন আমার মতন
পরোওয়া করি থোরাই বড়।