ফুল নেবে গো
গন্ধ মাখা, গোলাপ বেলী জুঁই
ওহে দাড়াঁও
ফাঁকা ঝুড়ি, ফুলগুলো সব কই?
বল কি হে,
এই দেখনা মিষ্টি কত ঘ্রান
সেটাই খুঁজি,
পাইনাতো ভাই, উথাল পাথাল প্রান!
পাবে কি হে,
পেতে হলে মন তো থাকা চাই।
ওহ! তাই বলো,
একটু একটু গন্ধ যেন পাই!
তবে কি আর বলছি দেখ,
দামটা বেশী নয়-
দিয়ে দেব, চাও যতটা,
হাজার টাকাই হয়!
এই ধরে নাও-
মনের মানুষ, ফুলটা বুঝে নাও।
আহা! কি সুখ,
ফুল যেমনি, মনতো আছে তাও!
—
ত্রিভুজ
৩০ এপ্রিল, ২০০৭
[ প্রথম প্রকাশ: সা.ই.ব্লগ (২০০৭-০৪-৩০ ০৬:৫১:১২) ]
আদনান ফায়সাল বলেছেন :
২০০৭-০৪-৩০ ০৭:১১:১৯
সুন্দর কবিতা।
স্বরহীন বলেছেন :
২০০৭-০৪-৩০ ০৭:৪৪:৪৬
৫
ফজলে এলাহি বলেছেন :
২০০৭-০৪-৩০ ০৮:৪৩:০৫
ত্রিভূজ ভাইয়ের কবিতা এই-ই প্রথম পড়া হলো। ধন্যবাদ পোষ্টের জন্য।
সাদিক মোহাম্মদ আলম বলেছেন :
২০০৭-০৪-৩০ ০৯:২৩:৫৪
ছন্দ তো কঠিন রকমের ভালা হইছে। তয় রাগইমন ভালো কইতে পারতো।
![]()
থ্যাংকস।
কালপুরুষ বলেছেন :
২০০৭-০৪-৩০ ০৯:৫৮:৩৮
সত্যিই ভাল হইছে। কথা ও ছন্দ দুটোই বেশ ভাল।
পথিক!!!!!!! বলেছেন :
২০০৭-০৪-৩০ ১২:০২:১১
িত্রভূজ কবিতা লিখ কবে থেকে , জানি না তো।
েভরি গুড
িকপ ইট আপ
আশরাফ রহমান বলেছেন :
২০০৭-০৪-৩০ ১৪:১০:৩৯
আপনি এ লাইনেও আছেন!!! ৫ দিলাম।
নুর3ডিইডি বলেছেন :
২০০৭-০৪-৩০ ১০:১৯:৩৭
কবিতা ভালো বুজিনা , তার পরও ভালো লেগেছে ।
ত্রিভুজ বলেছেন :
২০০৭-০৪-৩০ ১৮:৪১:১২
এই প্রথম আমার কোন পোষ্টের মন্তব্য পড়ে লজ্জ্বা লাগছে… :”>
কালপুরুষ, পথিক!!!!!!!, ফজলে এলাহি, সাদিক ভাই… আপনাদের মত কবিতা আমার লেখতে বহু পথ বাকী… .. অনেক ধন্যবাদ inspire করার জন্য… ![]()
ধন্যবাদ স্বরহীন, আশরাফ রহমান, ডিইডি, আদনান ফয়সাল ও আশার আলোকেও…
আলী প্রাণ বলেছেন :
২০০৭-০৪-৩০ ২১:০৫:০২
সুন্দরম
ত্রিভুজ বলেছেন :
২০০৭-০৫-০১ ০১:১৯:২২
‘সুন্দরম’ কথাটা প্রথম শুনেছিলাম আমার প্রিয় এক বাংলা অধ্যাপক আংকেলের কাছে… মনে পড়ে গেল উনার কথা…
ধন্যবাদ আলী প্রাণ
বাংলার CUPID বলেছেন :
২০০৭-০৫-০১ ১৯:১৩:৪১
কিছু মানুষ এতমুখী প্রতিভা নিয়া যে ক্যান জন্মায় ![]()
বস, কটঠিন হইসে
এক পশলা বৃষ্টি বলেছেন :
২০০৭-০৫-০১ ১৯:১৬:১২
বাহ্! সুন্দর তো!! 
ত্রিভুজ বলেছেন :
২০০৭-০৫-০১ ১৯:২৫:৩৫
ধইন্যাপাতা ‘বাংলার CUPID’ .. তবে অ:র:পি কতৃক তোকেও আমার ক্লোন ঘোষনা করা হইতে পারে অচিরেই.. অপেক্ষায় থাক..
ধন্যবাদ এক পশলা বৃষ্টি। আপনার নিকটাও চমৎকার… দেখলেই মন ভিজে যায়….
পদ্মা মেঘনা যমুনা বলেছেন :
২০০৭-০৫-০১ ১৯:৩৬:৩১
ত্রিভুজ ভাই কবিতা লেখেন। ছন্দ কথা সবই ভাল লাগলো।
ত্রিভুজ ভাই একটা অনুরোধ করি। রাখা না রাখা আপনার ইচ্ছা। এই যে আরেকটা উন্ডোতে ব্লগ ওপেন হয়, এটা বন্ধ করা যায় না?
৫ রেট করলাম।
ত্রিভুজ বলেছেন :
২০০৭-০৫-০১ ১৯:৪৯:২২
পদ্মা মেঘনা যমুনা, ধন্যবাদ। আপনার সুন্দর ভাষায় করা অনুরোধটা রাখলাম।
পদ্মা মেঘনা যমুনা বলেছেন :
২০০৭-০৫-০১ ১৯:৫৫:০০
ত্রিভুজ ভাই ধন্যবাদ। আপনি মানুষটা খারাপ না। কিন্তু সবাইকে মাঝে মাঝে মনে হয় ইচ্ছে করেই ক্ষ্যাপান। কিছু মনে করবেন না, আপনার রাজাকার সিরিজটার লিংকগুলো বন্ধ করলে সাহস করে একটু ঢুকতাম। ভাল থেকেন।
ত্রিভুজ বলেছেন :
২০০৭-০৫-০২ ০৫:৩৫:১৮
“ত্রিভুজ ভাই ধন্যবাদ। আপনি মানুষটা খারাপ না। কিন্তু সবাইকে মাঝে মাঝে মনে হয় ইচ্ছে করেই ক্ষ্যাপান”
কিভাবে প.মে.য? এখানে অবসর সময়টুকু লেখালেখি করে কাটাই নিজের মত করে। যাদের লেখা ভাল লাগে তাদের ব্লগে মন্তব্যও করি… মাঝে মাঝে যেটা অন্যায় মনে হয় সেটার প্রতিবাদ করি। এতে কেউ ক্ষ্যপলে তো কিছু করার নেই.. প্রতিবাদের জন্য সুন্দর ভাষা আছে.. যারা সেটা জানে না, তারাই নোংরামী করে… সেটা তারা সবসময়ই করে..করবে… এসব নিয়ে আমার মাথা ব্যথা নেই। কুকুরের ঘেউ ঘেউ এড়িয়েই পথ চলতে হয়। সেটা শিখেছি বলেই এখানে টিকে আছি এখনো।
আপনার মন্তব্যের প্রতি শ্রদ্ধা রেখেই আমার সবগুলো লিংকযুক্ত পোষ্টের লিংকগুলো সরিয়ে ফেলছি। ভাল থাকুন।
জারীর বলেছেন :
২০০৭-০৫-০২ ০৭:৫৪:৩৩
আমি কবিতা বুঝি না, তারপরও ৫ দিলাম
বিন্দু আমি বলেছেন :
২০০৭-০৫-০২ ০৮:৩৬:০১
৫
ত্রিভুজ বলেছেন :
২০০৭-০৫-০২ ১৮:২০:৩৯
ধন্যবাদ জারীর ও বিন্দু আমিকে…
তাহসিন সাঈদা মুন বলেছেন :
২০০৭-০৫-০৩ ০০:৪৩:২৩
মিষ্টি কথার ফাঁকা বুলি শুনব নাতো ভাই
মিষ্টি ছড়ায় ভুলব না আর ফুলগুলি সব চাই
গন্ধ মাখা ফাঁকা ঝুড়ি ফুলগুলি সব কই
কারে দিছেন সত্যিকারের গোলাপ বেলী জুঁই… B-)
হি হি হি… সাদিক ভাইয়ের রিপলাই টা দিয়ে দিলাম.. হা হা…
৫ ![]()
(সত্যি দারুন হইছে…
ত্রিভুজ বলেছেন :
২০০৭-০৫-০৩ ০১:৫৮:২৯
কোনটা? আমারটা না তোমারটা @ তাহসিন?
আমার মার্কেট নষ্ট করতে আইছো?
মন্তব্যে রেট করা গেলে ৫ দিতাম..
তাহসিন সাঈদা মুন বলেছেন :
২০০৭-০৫-০৩ ০২:০৯:৪৭
আপনারটাই…
দারুন হইছে… ![]()
আপনার মার্কেট মারব আমি…? তাইলেই হইছে… :/
ত্রিভুজ বলেছেন :
২০০৭-০৫-০৪ ০৩:৪১:১২
খাইসে….
ত্রিভুজ বলেছেন :
২০০৭-০৫-০৪ ০৫:১৩:১৬
তোমার সাথে একদিন পাল্লা দিয়া ছন্দ প্রতিযোগীতায় নামতে হবে… আজকে একটা ছন্দ পদ্য দিছো দেখলাম..
বায়েজীদ বলেছেন :
২০০৭-০৫-০৪ ০৫:২৩:৫৭
কবিতা ভাল্লাগছে।
আপনি মানুষ না আওয়ামীলিগ? বলেছেন :
২০০৭-০৫-০৭ ০২:০৪:১৮
সাদিক মিয়ার পোষ্টে গেলাম। ঐখানে তো অনেক গ্যাঞ্জাম
মারুফ অনু বলেছেন :
২০০৭-০৫-০৭ ০৩:০৮:২৭
এতক্ষনে কামের লেখা পাইলাম। ভাই আপনে কবিতা চালায়া যান। ভাল কবি হইবেন।
মেরাজ বলেছেন :
২০০৭-০৫-০৭ ০৪:৩৭:৩৯
এইখানে আবেগও বেচাকিনা হয় নাকি। কঠিন ছন্দ তো। এত কবি সাহিত্যিকের মাঝে কেমন যেন বেমানান লাগতাছে নিজেরে


Leave a Reply