বাংলা ব্লগ
মহাজাগতিক ত্রিভুজ

বেশ কিছুদিন আগে ‘জামাল ভাস্কর’ নামের জনৈক ছাত্রনেতা (জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের) নিচের মন্তব্যটি করেছিলেন-

তখন এটা নিয়ে আমি একটি আলোচনা মূলক পোষ্ট দিয়েছিলাম যাতে মোটামুটি সবাই এই জামাল ভাস্করের বক্তব্যের বিরোধীতা করেছিলো। তবে কিছু স্বাঘোষিত স্বাধীনতার স্বপক্ষ শক্তি নীরব ছিলো এই ইস্যুতে.. এমনকি জামাল ভাস্করের এই বক্তব্য ও আরো কিছু বক্তব্যের প্রতিবাদ করতে বলায় তারা বিষয়টি এড়িয়ে গিয়েছিলো (যার কিছু প্রমাণ ডাটামাইনার নামের একজন ব্লগারের ব্লগে পাওয়া যাবে)। স্বভাবতই বিষয়টি আমার মনে খুত খুত সৃষ্টি করেছিলো। 71 এর অনেক পরে জন্মগ্রহন করা ও পরবর্তী সময়ে ইতিহাস বিকৃতির হার আশংকাজনক হারে বেড়ে যাওয়ার কারনে ঠিক জানতে পারছিলাম না আসলে কি ঘটেছিলো সেই সময়টায়। অনলাইনে লেখালেখি এবং আমাদের দেশের একশ্রেণীর বুদ্ধিজীবি(!) ও স্বঘোষিত স্বাধীনতার স্বপক্ষ শক্তির কথা বার্তা থেকে পরিষ্কার ভাবেই অনুমান করতে পারছিলাম এরা ইসলাম ও মুসলমানদের দুই চোখে দেখতে পারে না। তখন আমি বিষয়টি নিয়ে সামহোয়্যারইন ব্লগ নামের একটি সাইটে বেশ কিছু লেখা দিয়েছিলাম ‘ইসলাম, স্বাধীনতা, অশ্লীলতা ও একজন ত্রিভুজের কিছু প্রশ্ন‘, ‘মুক্তিযুদ্ধের চেতনা ইসলামীক চেতনার পরিপন্থী?‘, ‘ইসলাম, স্বাধীনতা, দেশপ্রেম ইত্যাদি ইত্যাদি‘ শিরোনামে। তাছাড়া স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে নিজের বাপের সম্পদ বলে দাবী করা একটি রাজনৈতিক দল আওয়ামীলীগের ইসলাম বিরোধী কাজকর্মগুলো বার বার আমাকে ভাবাচ্ছিলো আসলে কি হয়েছিলো 71 এ। কেন এভূখন্ডেরই একটি রাজনৈতিক দল এই ভূখন্ডের স্বাধীনতার সংগ্রামে বিরোধীতা করেছিলো। অথবা তা আদৌ স্বাধীনতা বিরোধীতা ছিলো না আওয়ামীলীগের বিরোধীতা ছিলো। আমার জানা নেই.. হয়তো ভবিষ্যতে জানতে পারবো। তবে গত এক সপ্তাহ ধরে এই আওয়ামীলীগ তার বাম ঘরানার বন্ধুদের নিয়ে ধর্ম ভিত্তিক রাজনীতির বিরুদ্ধে যেভাবে লেগেছে তাতে আমার মনে কয়েকটা প্রশ্ন জেগেছে। প্রথমত তারা বুঝাতে চায় একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে এবং তাদের রাজনীতি করার অধিকার হরণ করতে হবে। কিন্তু সেই দাবী জানাতে গিয়ে তারা বার বার বলে ফেলছে যে ধর্মভিত্তীক রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কথা হলো বাংলাদেশের সবগুলো ইসলামী দলই কি যুদ্ধাপরাধী ছিলো? অবশ্যই না.. তাহলে তাদের সংগ্রামটা কি যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে না ধর্মের বিরুদ্ধে? একাত্তরেও কি তারা একই রকম আচরণ করেছিলো যার দরুন ইসলামপন্থীরা তাদের বিরোধীতা করেছে?

একাত্তরে কি হয়েছে আমি নিশ্চিত করে জানি না, তবে এটা সত্যি যে আওয়ামীলীগ এখন যে আচরণটা করছে এটা যদি একাত্তরেও করে থাকতো তাহলে আমি নিশ্চিত ভাবেই আওয়ামীলীগ ও এর সহযোগী কমিউনিষ্ট দলগুলোর বিরুদ্ধে অবস্থান নিতাম। এটা এই ভূখন্ডের প্রতি ভালবাসাহীনতার জন্য নয়, এটা আমার ধর্মীয় অধিকার রক্ষার আন্দোলন হিসেবে করতাম।

One Response

আমি সাফ একটা কথা বলে দেই, আোয়ামিলিগের জন্ম থেকেই ক্ষমতার লোভ, তাদের কোন সময়ই কোন আদশ ছিলোনা। বাৃলাদেশে মুক্তিযু্দ্ধ যদি হয়ে থাকে বঙ্গালিদের শোষনের বিরুদ্ধে আন্দোলনের চেয়ে ভারতের আোয়ামির মাধ্যমে উস্কানি্‌ই এর প্রধান কারন। বাঙ্গালি যদি এতই স্বাধিন চেতা হতো, শোষনের বিরুদ্ধে সুসঙ্গঠিত সংগ্রামকারি হত তা হলে আজ নিজ দেশের সেনাবাহিনির হাতে জম্মি হতনা, স্বাধিনতার পর বারবার শোষকসরকারের দ্বারা পদদলিত হতোনা।