বোরিং লাগলে ফড়িং ধরো ফুর্তি লাগলে এসো একলা লাগলে ফোঁকলা দাঁতে খিলখিলিয়ে হেসো! মন ভাল নেই বলতে গিয়ে মন করোনা স্যাড খারাপ মনের মানুষকে সব ভাবে লোকে ব্যাড! একলা থাকো দোকলা থাকো রইবে নিজের মত চাইলে পরে এদিক সেদিক বাড়বে শুধু ক্ষত!
আজ হতে প্রায় ছয় বছর আগে আইআরসি’তে বাংলায় চ্যাট করার জন্য একটি স্ক্রিপ্ট লিখেছিলাম। প্রথমে দেখে অনেকেই আনন্দ পেলেও সেই বাংলা চ্যাট রুমের প্রতি কারো আকর্ষণই দুই-একদিনের বেশি স্থায়ী হয়নি। বাংলা লেখা ঝামেলাপূর্ন বা বাংলা লেখালেখিতে আইআরসি ব্যবহারকারীদের অনাগ্রহের কারণেই হয়তোবা। অনেক সময় নষ্ট করে ঐ স্ক্রিপ্ট লেখার পরও যখন লোকজন বাংলায় চ্যাট করতে আগ্রহী [...]

