ফেসবুকের একটা পেজ থেকে জানতে পারলাম এবারের ব্লগ দিবসে ব্লগের মালিক পক্ষ ও সদস্যরা সরকারের মন্ত্রীদের ব্লগ নিয়ন্ত্রন আইনের পক্ষে অবস্থান নিয়েছেন। খুবই দুঃখজনক!
একটা সময় ছিলো যখন নিউজ পেপার আর টিভি মিডিয়ার খবর দেখে মানুষ ধরে নিতো সব কত সুন্দর ভাবে চলছে। ব্লগ ও ফেসবুক আসার পর মানুষ বুঝতে শুরু করলো প্রিন্ট আর টিভি মিডিয়ার উপরে নীর্ভর করাটা কতটা ভুল, বিকল্প মিডিয়ার উত্থানটা এখান থেকেই শুরু। ভিকারুন্নেসার ঘটনা সহ আরো অনেক ঘটনায় যখন নিউজ মিডিয়ার অসহায়ত্ব ও দৈউলিয়াত্ব প্রকাশ পেয়েছে তখন ব্লগ ও সোশ্যাল নেটওয়ার্ক সাইটের ভূমিকা লোকজনের অনেক বেশি গ্রহনযোগ্যতা পেয়েছে, মানুষ বিকল্প মিডিয়ার খুঁজে পেয়েছিলো। স্বভাবতই প্রিন্ট মিডিয়া ও নিউজ মিডিয়া এটাকে সহজ ভাবে মেনে নিতে পারেনি। তাই বিডিনিউজের স্টাফরা ব্লগার সেজে ব্লগ আইনের পক্ষে কথা বলতেই পারে, প্রথম আলো গুরুত্ব দিয়ে ছাপাতেই পারে। আমরা আম ব্লগার কেন তাদের সাথে যোগ দেব?
সরকার আসবে সরকার যাবে, প্রচলিত মিডিয়া তাদের সুবিধা বুঝে সত্যকে মিথ্যা ও মিথ্যাকে সত্যে পরিনত করবে। আমরা আমজনতা প্রকৃত সত্য তুলে ধরতে চাই আর সেজন্যই ব্লগের মত মুক্তমঞ্চের গুরুত্ব এত বেশি। যেসব ব্লগাররা আজকে এই গুরুত্ব বুঝতে পারছেন না তারা একটা সময়ে এসে পস্তাবেন সন্দেহ নাই। সময় থাকতে আমাদের সচেতন হতে হবে।
এখনো সময় আছে, মুক্তমতের টুটি চেপে ধরার আয়োজন থেকে সরে আসুন। ব্লগারদের উচিত না ব্লগ নিয়ন্ত্রন আইনের পক্ষে কথা বলা বা এধরনের কোন আয়োজনে অংশগ্রহণ করা।


Apnar shathe ekmot. Don’t understand why would a free speaker blog writer would do that.