মজিলা ওপেন করে এড্রেসবারে about:config টাইপ করে এন্টার করুন। মজিলার কনফিগারেশন পেজ ওপেন হবে।
![]()
ক) HTTP PIPELINING এনাবল করুন
১) HTTP পাইপলাইনিং এনাবল করে আপনি ব্রাউজিং এর গতি বাড়াতে পারেন। এর জন্য ওপেন হওয়া কনফিগারেশন পেজের ফিল্টারে টাইপ করুন network.http.pipelining. নিচের ছবির মত দু’টো ভ্যালু পাবেন।
২) উপরের network.http.pipelining অপশনের ভ্যালু True করুন। (ডাবল ক্লিক করলে False থেকে True হবে।)
৩) নিচের network.http.pipelining.maxrequests অপশনে ডাবল ক্লিক করে এর ভ্যালু বাড়িয়ে নিন.. (ডিফল্ট থাকে ৪.. আপনি আপনার নেট লাইনের গতি বুঝে পরিবর্তন করুন। আমার ব্রাউজারে এটি ৮ করা আছে।)
খ) HTTP PROXY পাইপলাইন এনাবল ও network.dns.disableIPv6 ট্রু করুন
১) HTTP PROXY পাইপলাইন এনাবল করতে ফিন্টারে টাইপ করুন- network.http.proxy.pipelining।
২) প্রাপ্ত অপশনের ভ্যালু পরিবর্তনের জন্য ডাবল ক্লিক করে True করুন।
৩) ফিন্টার বক্সে network.dns.disableIPv6 লিখুন।
৪) network.dns.disableIPv6 অপশনে ডাবলক্লিক করে True করুন।
গ) CONTENT INTERRUPT PARSING যুক্ত করুন
১) এই অপশনটি আগে থেকে থাকে না। সুতরাং আপনাকে যুক্ত করে নিতে হবে। এর জন্য about:config পেজে মাউসের রাইট বাটন ক্লিক করুন।
২) সিলেক্ট করুন- New > Boolean (চিত্র দ্রষ্টব্য)
![]()
৩) New boolean value নামের যে পপ আপ উইন্ডোটি আসবে সেখানে content.interrupt.parsing টাইপ করুন।
৪) True ভ্যালু সেট করে OK করুন।
ঘ) CONTENT MAX TOKENIZING TIME যুক্ত করুন
১) about:config এ রাইট ক্লিক করে একটি নতুন Integer যুক্ত করুন।
![]()
২) content.max.tokenizing.time লিখে OK করুন।
৩) ভ্যালু হিসেবে 2250000 সেট করে OK করুন।
ঙ) CONTENT NOTIFY ONTIMER
১) about:config পেজে রাইট ক্লিক করে একটি বুলিয়ান অপশন যুক্ত করুন।
![]()
২) পপ আপ বক্সে content.notify.ontimer টাইপ করে ওকে করুন।
৩) ভ্যালু হিসেবে True নির্বাচন করুন।
চ) CONTENT NOTIFY BACKOFFCOUNT
১) about:config পেজে রাইট ক্লিক করে একটি Integer যুক্ত করুন।
![]()
২) content.notify.backoffcount নামে নতুন একটি অপশন যুক্ত করুন।
৩) ভ্যালু হিসেবে সেট করুন ৫।


আপনি দেখি মজিলার বিরাট ফ্যান। আপনি কি লিনাক্স ব্যবহার করেন নাকি? ফায়ারফক্সের ৩ হলেও কি একি পদ্ধতি নাকি খালি ২ য়ের জন্য?
মজিলা আসলে সবদিক থেকেই বেটার। তাই ফ্যান না হয়ে উপায় নেই। এই টিপসগুলো ভার্সন দুই-এ চেক করে দেখেছি। তিন এখনো বেটা স্টেজে থাকায় ব্যবহার করি না। কাজ করার কথা.. তবে নিশ্চয়তা দিচ্ছি না।