বাংলা ব্লগ
মহাজাগতিক ত্রিভুজ

কাকতাড়ুয়া দেখে কাক পালায়, কাকতাড়ুয়া নিজেও তা জানে না কাকতাড়ুয়া কি চেয়েছিলো কাক তাড়াতে? কাকতাড়ুয়া কি চায় তাকে দেখে কাকরা সব পালিয়ে যাক কাকতাড়ুয়ার জীবনটা তার নিজের মত নয় কাকতাড়ুয়া কেবলি দাঁড়িয়ে থাকে দৌড়ানোর স্বাধীনতা কাকতাড়ুয়াদের মানায় না তাই, কাকতাড়ুয়ার ইচ্ছে ঘুড়ি অন্য কেউ ওড়ায় কাকতাড়ুয়া শুধু চেয়ে চেয়ে দেখে কাকতাড়ুয়ার জ্বর হয় না, জ্বরের [...]

রাজ্য বিজয়
February 3rd, 2011 by ত্রিভুজ in কবিতা No Comments

মনের ঘরে তালা দিয়ে রুখতে চাইলেই কি হলো? মনের ভেতর আমিই রাজা, মানবো হুকুম কার বলো! মনে আমার নানান কথা, নানার রকম রং জানো! মনের ভেতর লুকিয়ে রাখলে বুঝবে না যে তা মানো? আমার কথার মারপ্যাঁচেতে লুকিয়ে আছে কোন কথা বুঝলে শুধু বাড়তো তোমার মনের ভেতর’কার ব্যথা অনেক কথার অনেক গল্প অনেক রকম সুর আছে [...]

কে বেশি পাগল- কবি না কবিতা? দরকার নেই সেই হিসেব নেবার ঘুমোও বাউন্ডুলে, ঘুমোও এবার। কে বেশি মাতাল- কবি না কবিতা? মহুয়ার দায় নেই, খবর দেবার ঘুমোও বাউন্ডুলে, ঘুমোও এবার। কে বেশি ক্লান্ত- কবি না কবিতা? কবিতার ক্লাশ শেষ, এবারের মত কে বেশি বোঝাবে- কবি না কবিতা? বাউন্ডুলে তা কোন ছন্দে বোঝাবো? কে বেশি অবুঝ- [...]

বোরিং কাব্য
August 30th, 2010 by ত্রিভুজ in কবিতা No Comments

বোরিং লাগলে ফড়িং ধরো ফুর্তি লাগলে এসো একলা লাগলে ফোঁকলা দাঁতে খিলখিলিয়ে হেসো! মন ভাল নেই বলতে গিয়ে মন করোনা স্যাড খারাপ মনের মানুষকে সব ভাবে লোকে ব্যাড! একলা থাকো দোকলা থাকো রইবে নিজের মত চাইলে পরে এদিক সেদিক বাড়বে শুধু ক্ষত!

কাঁচের ভেতর থেকে বারান্দায় শিলাখন্ড দেখতে পেয়ে একটু হাত দিয়ে ধরতে বারান্দায় গেলাম….. বহুদিন পর এমন শিলা বৃষ্টি দেখলাম। Photo: TRIVUz, February 24 at 4:40pm, Camera: Nokia E90 ছন্নছাড়া বৃষ্টি কাব্য বৃষ্টি মানে ছন্নছাড়া মেঘের কণা ‍‍ মনের মাঝে নানান ভাবের আনাগোনা বৃষ্টি মানে এক ঝলকে ঠান্ডা হয়ে পাগলা হাওয়া এলোমেলো যায় যে বয়ে বৃষ্টি [...]

দিবাস্তব
February 3rd, 2010 by ত্রিভুজ in কবিতা No Comments

দিবাস্বপ্নে বিভোর থাকা অতিবুদ্ধিমান একজন রায় দেয়, বোকাদের শেখাতে হবে কিছু এভাবে কি জীবন চলে? বাস্তবতার ঘোরে আচ্ছন্ন মানুষদের একজন হা-হু-তা-শ শ শ করে, দম নেয় জীবনটাই হলো সারা জীবনের কি দেখেছো তুমি বুড়ো কোন সে জ্ঞানের বহর নিয়ে সারি সারি অর্ধেক বাস্তব অর্ধেক স্বপ্ন অপদার্থ বাস্তববাদী লোকটাকে দেখে দিবাস্বপ্নচারী হাসে, করুনার চোখে তাকায় স্বপ্ন [...]

যেমন তেমন
April 16th, 2009 by ত্রিভুজ in কবিতা No Comments

তুমি কেমন নদী বলো ঢেউ জানো না স্রোত জানো না চর জাগে না বুকে তুমি কেমন নদী বলো গাছ থাকে না মাছ থাকে না গহীন দেশের সুখে তুমি কেমন নদী বলো ছায়ায় থাকো মায়ায় থাকো পাড় ভাঙ্গোনা দুঃখে তুমি কেমন নদী বলো চিল ওড়ে না বিল ভাসে না ঝড়ো হাওয়া রুখে

কৃত্রিম ছায়া
November 5th, 2008 by ত্রিভুজ in কবিতা No Comments

আজ আমি, দীর্ঘ ক্লান্ত রোগা ছায়াটাকে বয়ে বেড়াই সূর্যাস্তের অপেক্ষায়! প্রভাতের দীর্ঘ ছায়াটার পরম যত্নের অভাব ছিল না দীর্ঘ ছায়া শুধু প্রভাতেই হয় না, যখন ছায়ার সাথে আমার সহবাস, তখনও বুঝতে পারিনি দীর্ঘ জীর্ণ ছায়া নিয়ে আমার পানে তাকিয়ে ছিলো, একটুখানি তপ্ত তেজী ছায়ার আশায় বুঝতেই পারিনি, আমাকেও আজ বয়ে বেড়াতে হচ্ছে নিভু নিভু আলোয় [...]

ছিঁচকে চোরা খাবি ধরা মরবি পঁচে জেলে ভাল করে তাকিয়ে দেখ্‌ নয়ন দু’টো মেলে চুরি যদি করতেই হয় করবি না তো অল্প তবেই তুই কিনতে পারবি টাটা কিংবা ভলভো নেতারা সব তোর দুয়ারে করবে শুধু নক্‌ জনগনরে চুষতে হবে করবি পণ্য স্টক চাঁদাবাজি নোংরাবাজী দেশ মাতা তোর ভোগ্য নির্বাচনে তুই ছাড়া আর কে আছে বল [...]

শূন্য ডাইমেনশন
February 23rd, 2008 by ত্রিভুজ in কবিতা No Comments

নিজেকে অস্তিত্বহীন করে দিয়ে মাঝে মাঝে নিজেকে নিয়ে ভাবি অস্তিত্বের বাইরে বসে যে আমিকে নিয়ে ভাবি সেই আমি কোন অস্তিত্বই নেই তাই ভাবনাগুল হাসে হয়তো একদিন অস্তিত্বহীন এই আমি অস্তিত্বের বাইরে বসে নিজেকে খুঁজে পাব ব্যাখ্যাতিত কোন অস্তিত্বের সন্ধানে আপন অস্তিত্ব খুঁজে আমি যাব কোন এক অস্তিত্বহীন যে অস্তিত্বের সন্ধান আমি খুঁজে ফিরি একা অস্তি্ত্বের [...]