ওয়েব সার্ভার এবং হোস্টিং রিলেটেড একটা ব্লগ লেখার মাঝখানে গুগলে domain লিখে সার্চ দিয়ে দেখি Register.com $2-এ .com ডোমেইনের অফার। আজকাল ভাল অফার পেয়ে RackDomain.com থেকে ডোমেইন কিনি, কিন্তু ওখানে ২ ডলারে শুধুমাত্র .info পাওয়া যায় (ফ্রি হোস্টিং সহ)। ডট কমের দাম $8-$9 এর ভেতরে- সুতরাং মাত্র ২ ডলারে ডট কম পেয়ে অবাক হলাম! রেজিস্টার [...]
ফেসবুকে একটা ফিচারের খুবই অভাব বোধ করি সবসময়, সেটা হচ্ছে বন্ধু তালিকার ভেতরে কে কে আমাকে মুছে দিলো তাদের একটা তালিকা। বিশেষ করে বন্ধু তালিকা অনেক বড় হলে এই ফিচার খুবই জরুরী। যাহোক, ফেসবুক যখন দিচ্ছে না তখন চলুন নিজেরাই ব্যবস্থা করি এরকম একটি সুবিধার। ফেসবুক বা বিভিন্ন সাইটে আপনার নিজের মত সুবিধা যুক্ত করে [...]
পিসি ব্যবহারকারী অনেকেই ম্যাক ওএসএক্স দেখে ম্যাকবুক কিনে ম্যাক ওএসএক্স ব্যবহার করার কথা ভাবছেন, কিন্তু অ্যাপেলের অত্যাধিক দামের কারণে এখনো স্বপ্ন পুরণ হয়নি। উবুন্তুর ম্যাকবুন্তু থিম তাদের জন্য দুধের স্বাদ দধিতে মেটানোর মত হতে পারে (ঘোল নয়, কারণ লিনাক্স আর ম্যাক ওএসএক্সের মূল আর্কিটেক্সার প্রায় কাছাকাছি)। আপনার পিসি বা ল্যাপটপে খুব সহজে ম্যাকবুন্তু সেটাপ করার [...]
প্রযুক্তি ভালবাসেন যারা তাদের কাছে গ্যাজেট কোন নতুন বিষয় নয়, যারা এখনো জানেন না গ্যাজেট কি তারাও বিভিন্ন গ্যাজেট ব্যবহার করছেন হরদম। আপনার ডিজিটাল হাত ঘড়ি থেকে শুরু করে মোবাইল, মিউজিক সিস্টেম, ল্যাপটপ সবই গ্যাজেটের অন্তর্ভুক্ত। যারা গ্যাজেট ভালবাসেন তাদেরকে আপনি নতুন একটি গ্যাজেট উপহার দিয়ে যতটা আনন্দ দিতে পারবেন ততটা আর কোন কিছুতে সম্ভব [...]
আই প্যাডের জন্য এপ্লিকেশন খুঁজতে খুঁজতে Mood Tweak নামের এই অসাধারণ এপ্লিকেশন টা পেলাম। যারা বৃষ্টির শব্দ খুব পছন্দ করেন বা বিভিন্ন পরিবেশের শব্দ, তাদের জন্য আদর্শ একটা এপস। সবচেয়ে বেশি কাজে লাগবে যারা মেডিটেশন করেন। অসাধারণ এই এপ্লিকেশনে যেসকল ট্রাক পাবেন- TRACKS INCLUDED ★ Pebble Beach ★ Jungle ★ Rain forest ★ Underwater ★ [...]
কম্পিউটার বস্তুটার সাথে প্রথম পরিচিত হয়েছি সেই ডস আমলে। সেসময় কম্পিটার মানে সাদাকালো মনিটরে কোনরকমে প্রিন্স অব পার্সিয়া বা পিংপং গেমটা ওপেন করে গেম খেলা। পিসিতে মাউস বস্তুটা তখনো ওভাবে প্রচলিত হয়নি (উইন্ডোজ ৯এক্স বাজারে আসার আগের কথা এটা) যদিও তখন বাজারে উইন্ডোজ ৩.১ পাওয়া যাচ্ছিলো। ঠিক এসময় জীবনে প্রথম ম্যাক দেখি, সাথে মাউস। পিসির [...]
বন্ধুদের মাঝে মাঝে বলি জেনুইন উইন্ডোজ ব্যবহার করতে। তারা ভাবে উপদেশ দেই। সত্যি কথাটা হচ্ছে আমি মোটেও উপদেশ দেই না। কম্পিউটার ব্যবহার করি ১৫-১৬ বছর হবে কিন্তু জেনুইন উইন্ডোজ ব্যবহার করছি মাত্র ৪/৫ বছর ধরে। পাইরেটেড উইন্ডোজ থেকে জেনুইনে আসার কিছুদিনের ভেতরেই আমার মনে হলো “কেন এতগুলো বছর এই মজাটা মিস করলাম?”। তবে এটাও ঠিক [...]
ডস থেকে শুরু করে উইন্ডোজের সবগুলো ভার্সনই ব্যবহার করে দেখেছি। BeOS, Solaris এবং Linux এর মোটামুটি বেশ কয়েকটা ডিস্ট্রো চেখে দেখা শেষ করে উইন্ডোজ এক্সপি, সেভেন ও উবুন্তুতে এসে স্থিতু হয়েছি। ChromiumOS এর কথা এতদিন শুনে আসলেও পরখ করার সময় সুযোগ হয়নি। শুনলাম অনেক ফাস্ট, ভাবলাম চেখে দেখি। কাজ করতে করতে বোরড হয়ে শেষ পর্যন্ত [...]
গতকাল কিউবির ৩২ কিলোবাইট নিয়ে হা-হুতাশ করার পর এরকম একটা লেখা দেখে চমকে যাওয়ার কিছু নাই, সত্যিকার অর্থেই 12mbps লাইন ব্যবহার করছি। পিসিটা অবশ্য বাংলাদেশে নয়, আমেরিকা আপুর বাসায়। দীর্ঘদিন ধরেই রিমোট ডেস্কটপ ব্যবহার করে ওটায় কাজ করছি। আগে ওটায় 2mbps লাইন লাগানো ছিলো, সম্প্রতি ভাইয়া 12mbps লাইন নিয়েছে। সুতরাং তুমুল গতিতে ব্রাউজিং এর মজা [...]
এক যুগ হয়ে গেল ইন্টারনেট ব্যবহার করছি। এমন কোন আইএসপি নেই যেটা পরখ করা হয়নি। বলা বাহুল্য সবাই দিনের পর দিন শুধু হতাশই করে চলেছে। শেষ পর্যন্ত গ্রামীণের ইন্টারনেট ব্যবহার করলাম বেশ কয়েক বছর। কিন্তু ইদানিং গ্রামীণের অবস্থা এতই খারাপ যে কিছু বলতেই রুচী হয় না। গ্রামীনকে গুডবাই জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম, অন্যরাও যে গ্রামীন [...]

