বোরিং লাগলে ফড়িং ধরো ফুর্তি লাগলে এসো একলা লাগলে ফোঁকলা দাঁতে খিলখিলিয়ে হেসো! মন ভাল নেই বলতে গিয়ে মন করোনা স্যাড খারাপ মনের মানুষকে সব ভাবে লোকে ব্যাড! একলা থাকো দোকলা থাকো রইবে নিজের মত চাইলে পরে এদিক সেদিক বাড়বে শুধু ক্ষত!
দিবাস্বপ্নে বিভোর থাকা অতিবুদ্ধিমান একজন রায় দেয়, বোকাদের শেখাতে হবে কিছু এভাবে কি জীবন চলে? বাস্তবতার ঘোরে আচ্ছন্ন মানুষদের একজন হা-হু-তা-শ শ শ করে, দম নেয় জীবনটাই হলো সারা জীবনের কি দেখেছো তুমি বুড়ো কোন সে জ্ঞানের বহর নিয়ে সারি সারি অর্ধেক বাস্তব অর্ধেক স্বপ্ন অপদার্থ বাস্তববাদী লোকটাকে দেখে দিবাস্বপ্নচারী হাসে, করুনার চোখে তাকায় স্বপ্ন [...]
তুমি কেমন নদী বলো ঢেউ জানো না স্রোত জানো না চর জাগে না বুকে তুমি কেমন নদী বলো গাছ থাকে না মাছ থাকে না গহীন দেশের সুখে তুমি কেমন নদী বলো ছায়ায় থাকো মায়ায় থাকো পাড় ভাঙ্গোনা দুঃখে তুমি কেমন নদী বলো চিল ওড়ে না বিল ভাসে না ঝড়ো হাওয়া রুখে
ফুল নেবে গো গন্ধ মাখা, গোলাপ বেলী জুঁই ওহে দাড়াঁও ফাঁকা ঝুড়ি, ফুলগুলো সব কই? বল কি হে, এই দেখনা মিষ্টি কত ঘ্রান সেটাই খুঁজি, পাইনাতো ভাই, উথাল পাথাল প্রান! পাবে কি হে, পেতে হলে মন তো থাকা চাই। ওহ! তাই বলো, একটু একটু গন্ধ যেন পাই! তবে কি আর বলছি দেখ, দামটা বেশী নয়- [...]
হটাৎ করেই অনেকদিন পর অর্কুটে গেলাম। ওখানে বাঙালীদের একটা কবিতা ফোরাম আছে। সেখানে গিয়ে আমার রম্য ছড়া ‘নারী ও মশা’ পোষ্ট করে দিলাম…। তারপরই লেগে গেল ধুন্ধুমার কান্ড…. সেটাই এখানে কপি পেষ্ট করা হলো.. ত্রিভুজ: নারী আর মশা… নারী আর মশা… দু’য়ের একই কাজ- শুধু রক্ত চোষা! যার নাম রমনী~ দেহজুড়ে ছেয়ে আছে- হিংসার ধমনী। [...]
এমিবাদের জগতে তোলপাড় সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছে একজন উঁদবেড়ালদের জগতে আসেনি সে খবর একটি উদবেড়াল সেদিন আটলান্টিক পাড়ি দিয়ে বেড়ালদের রাজত্বে মহীয়ান ব্যঘ্ররা রাখেনি খোঁজ নুতন যুবরাজের আবির্ভাবে ব্যঘ্রসমাজ উৎসবমূখর মানুষেরা জানতেও চায়নি দিকে দিকে হচ্ছে তাঁর জয়ধ্বনি মানুষের সমাজে আজ মহাকোলাহল এলিয়েনদের কিইবা আসে যায় তাতে? — ত্রিভুজ ৭ মে, ২০০৭
“হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিনু, সে তোমারই দান গ্রহন করেছ যত, ঋনী তত করেছো আমার হে বন্ধু, বিদায়!” শেষের কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর অডিও ফাইলে: ৫৫ মি: ৩৪ সে: সাইজ: ৫০.৪ মেগাবাইট ডাউনলোড লিংক

