বাংলা ভাষা সম্পর্কে যতই জানছি ততই বুঝতে পারছি বাংলা ভাষা সম্পর্কে আমার জ্ঞান কত কম! আর বানান ভুলের কথা নাইবা বললাম…. মাঝে মাঝে খুব পরিচিত বানানও মনে আসে না। আবার অনেক সময় অনিচ্ছাকৃত ভুল হয়ে যায়। এই পরিস্থিতি থেকে বাঁচতে কয়েক মাস আগে অটোমেটিক বানান ঠিক করে নেয়ার একটা ব্যবস্থা দাঁড় করেছিলাম। কাজটা অসম্পূর্ন ছিলো, [...]
যারা প্রচুর ঘুড়ে বেড়াতে ভালবাসেন তাদের যাত্রাপথের ক্লান্তি ভুলিয়ে দিতে পারে মোবাইল ইন্টারনেট। তার ভেতরে যদি মোবাইলে বাংলা সাইটগুলো ভ্রমণ করা যায় তাহলে তো কথাই নেই। অনেকেই জানেন না মোবাইলে কিভাবে বাংলা সাইট দেখতে হয়। তাদের জন্য এই টিউটোরিয়াল- ১) http://www.opera.com/mini থেকে প্রথমে অপেরা মিনি ব্রাউজারটি ডাউনলোড করে নিন। ২) অপেরা মিনি ওপেন করে এড্রেসবারে [...]
ইতিপূর্বে ঘোষিত ওয়েবে বাংলা ভাষায় ফোরাম ও বাংলা সাপোর্ট গ্রুপ সম্পর্কে যারা জানেন তাদের নতুন করে কিছু বলার নেই। আজ মহান বিজয় দিবসের প্রথম ঘন্টায় ওয়েবে বাংলা ভাষায় ফোরাম ও বাংলা সাপোর্ট গ্রুপ ‘ত্রিভুজ নেটওয়ার্ক বাংলা সাপোর্ট ফোরাম ও আভাটীম’ এর শুভ উদ্বোধন ঘোষনা করছি। আমাদের লক্ষ্যঃ মূলত ওয়েবে বাংলা ভাষার চর্চা বাড়ানো এবং বাংলা [...]
বছর দু’য়েক আগে বিজয়ের বাংলা যুক্তবর্ণের তালিকা তৈরি করেছিলাম বিজয়-এর হেল্প ম্যানুয়াল দেখে। ঈদের ছুটিটা ভাবলাম ত্রিভুজ প্যাডের একটি নতুন ভার্সনের বের করার কাজে লাগাই। লক্ষ্য, যারা কম্পিউটারে বাংলায় লেখালেখিতে একদমই নতুন, তাদের জন্য এমন কিছু করা যাতে বাংলা টাইপ করতে এসে সমস্যা না হয়। পুরানো পোস্ট ঘাঁটতে গিয়ে দেখি দুই বছর আগে করা যুক্তবর্ণের [...]
বাংলা লিখতে গেলে টের পাওয়া যায় আসলে আমরা বাংলায় কতটা কাঁচা! কত সাধারণ শব্দ লিখতে গিয়েই হঠাৎ মনে হয়, বানানটা ঠিক আছে তো? যেমন এখানে সাধারণ লিখতে কি ন হবে নাকি ণ হবে তা নিয়ে আমরা দ্বিধায় পড়ে যাই। তো এরকম দ্বিধা-দ্বন্দ্ব থাকার চাইতে একটু চেক করে নেয়াই ভাল… আর এরকম মূহুর্তের ভেতরেই চেক ফেলার [...]
এক বন্ধুর সাথে বাংলায় চ্যাট করতে গিয়ে ঝামেলাটা হয়েছে। সবকিছু কি বাংলায় সম্ভব? আমরা প্রায়ই কোন বন্ধুকে বলি, মিসিং ইউ (Missing You)…. বা I Miss You…. এখন কথা হলো Missing You কথাটা বাংলা বলতে গেলে কি বলা উচিত? ১) আমি তোকে হারিয়ে ফেলেছি? ২) তুই হারিয়ে গেছিস? ৩) হারাচ্ছিস তুই? ৪) আমি তোমার শোকে কাতর [...]
বিভিন্ন সাইটে বাংলা টাইপ করতে গিয়ে অনেকেই বিপদে পড়েন। বিশেষ করে বন্ধুদের পিসি বা সাইবার ক্যাফেতে বসে কাজ করতে গিয়ে। এরকম পরিস্থিতিতে ব্যবহার করার জন্য ইতিপূর্বে তৈরি করা অফলাইন বাংলা প্যাডটিকে একটু মডিফাই করে নতুন একটি ভাসমান ভার্সন তৈরি করলাম। এটি ব্যবহার করে যেকোন সাইটে বাংলা ব্যবহার করতে পারবেন। অল্পকথা এটি ব্যবহার পদ্ধতি দেয়া হলো- [...]
সুখবরই বটে… বলতে পারেন বিশাল সুযোগ। ডেভেলপার, নতুন শিক্ষার্থী বা যারা শুধুই জানতে আগ্রহী, তাদের জন্য। পুরো বিষয়টি জানতে হলে আমাদের পিএইচপি এক্সপার্ট গ্রুপে ঢু মেরে আসতে পারেন। Click This Link সংক্ষেপে বললে যা হয়, PHP সম্পর্কে এ টু জেড সব বাংলা ভাষাতেই পাবেন কিছুদিনের ভেতরে। এর জন্য সকলের সহায়তা কাম্য.. PHP ডেভেলপাররা এটি তৈরিতে [...]
কোন থার্ড পার্টি সফটওয়্যারের সাহায্য ব্যতিত ইউনিকোড বাংলায় টাইপ করার সুবিধার জন্য কিছুদিন আগে অফলাইন বাংলা টাইপিং প্যাড নামের এই টুলটি বানিয়েছিলাম। প্রথম ভার্সনটা কোন প্লান করে বানানো হয়নি… তবুও অনেকের কাছেই ভাল লেগেছিলো। তাই অনেক ব্যস্ততার মাঝেও কিছু সময় ব্যয় করে অফলাইন বাংলা টাইপিং টুলের দ্বিতীয় সংস্করনটা বানিয়ে ফেললাম। আশা করি ভাল লাগবে… ডাউনলোড [...]
শুভ বাংলা নববর্ষ ১৪১৫ বাংলা নতুন বছরে সবার জীবন আরো সমৃদ্ধ হোক…. সবার জন্য অনেক অনেক শুভকামনা।

